প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫০:৩৬ অনলাইন সংস্করণ

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা):
কালিগঞ্জের পল্লীতে লামিসা খাতুন (১৯ মাস) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃত লামিসা খাতুন রেডিসন ফার্মাসিউটিক্যাল লিঃ এর এরিয়া ম্যানেজার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের কণ্যা। ঘটনা বিবরণে জানাযায়, ১৫ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শিশু লামিসা খাতুনকে বাড়িতে না পেয়ে খোঁজাখোজির এক পর্যায়ে বাড়ির উঠানের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নলতা হাটখোলায় নাহার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডিজিটাল ল্যাবে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ আব্দুল লতিফ তাকে মৃত ঘোষনা করেন। বাদ মাগরিব ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃতের চাচাতো ভাই ইয়াসিন আরাফাত জানাজা নামাজের ইমামতি করেন। যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশু লামিসা খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

















