স্পেশাল

সাতক্ষীরায় ট্যলেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক কন্যা তানহা

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ , ৫:০৫:৪৩ অনলাইন সংস্করণ

 

গ্রামের কথা ডেস্ক:

ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক কন্যা মুবাশশিরা নূর তানহা
সাতক্ষীরায় অনুষ্ঠিত স্টার বৃত্তি উৎসব-২০২৬-এ অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মুবাশশিরা নূর তানহা। সে যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক যশোর বার্তা’ পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ ও মিনাক্ষী সুলতানা দম্পতির সুযোগ্য কন্যা।

​গত ৯ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি কলেজ মোড়ে অবস্থিত এ,কে,এম আবু হাসান পরিচালিত ‘স্টার কিডস্ কোচিং সেন্টার-এর আয়োজনে এই স্টার বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।

​উক্ত বৃত্তি পরীক্ষায় সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণির সর্বমোট ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে ঘোষিত ফলাফলে মেধা তালিকার ভিত্তিতে ট্যালেন্টপুলে ৫১ জন এবং সাধারণ গ্রেডে ৩৩ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করে। এদের মধ্যে মুবাশশিরা নূর তানহা বাংলা, ইংরেজি ও গণিত এই তিন বিষয়ে ৫০ নম্বরের ওপর অনুষ্ঠিত পরীক্ষায় অত্যন্ত সাফল্যের সঙ্গে ট্যালেন্টপুলে স্থান করে নেয়।

​ভবিষ্যতে তানহা যেন তার ভালো ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সে জন্য তার পরিবার সবার কাছে দোয়া প্রার্থনা করেছে। বড় হয়ে একজন চিকিৎসক হয়ে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করাই তানহার মূল স্বপ্ন।

​তানহার এই শুভ ও সুন্দর স্বপ্ন পূরণে তার শিক্ষক মোঃ সাদ্দাম হোসেনসহ বাবা-মা, দাদু-নানু, ভাই, ফুফা-ফুফি এবং পরিবারের সকল সদস্য দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

আরও খবর

ধানের শীষের ভোট বিপ্লবের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা বিরোধীদের লাল কার্ড দেখানো হবে- আগরদাঁড়ীতে নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে শেখ শফিক উদ দৌলা সাগরের খাদ্যসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আব্দুল খালেক, খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ

আবাদের হাট এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

ধানের শীষ বিজয়ী হলে সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো ইনশাআল্লাহ-শিবপুরে জনসভায় আব্দুর রউফ