সাতক্ষীরা

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৩ মে ২০২৬ , ৪:০৩:৫৭ অনলাইন সংস্করণ

গ্রামের কথা রিপোর্ট , সাতক্ষীরা :

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মানবাধিকার সংগঠন “অধিকারের” আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংগঠন “অধিকার” এর সাতক্ষীরা সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংবাদিক ফিরোজ হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গুমের স্বীকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ, সাংবাদিক জিল্লুর রহমান, শাহজাহান আলী মিটন, আব্দুল আলিম, গুম থেকে ফিরে আসা মো. টিপু সুলতান, সামিউল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত আ’লীগ সরকারের সময় সাতক্ষীরার জনিসহ অসংখ্য মানুষ গুম হয়েছিলো। দীর্ঘ ১০ বছর পার হলেও এখনও গুমের স্বীকার ব্যক্তিদের সন্ধান মেলেনি। দেশে নির্বাচিত সরকারের মেয়াদ ৪ মাস হতে যাচ্ছে, কিন্ত গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার ও তাদের পরিবারের পাশে দাড়ানোর কোন উদ্যোগ চোখে পড়েনি। অবিলম্বে গুমের স্বীকার ব্যক্তিদের পরিবারের পাশে সরকারকে সহায়তার হাত বাড়ানোর আহবান জানান বক্তারা। মানববন্ধনে গুম কমিশন আইন অধ্যাদেশ বাস্তবায়নের জোর দাবী জানান ভূক্তভোগীর পরিবারের সদস্যরা। মানববন্ধনে ২০১৬ সালে সাতক্ষীরা সদর থানার লকাপ হতে গুমের স্বীকার ডাঃ মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রশিদ বলেন, ২০১৬ সালে ৪ আগস্ট আমার ছেলে মোখলেছুর রহমান জনিকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানার লকাপে রাখা অবস্থায় ৩ দিন তাকে খাবার দিয়েছিলাম । তার পরে আর আমার জনিকে পাওয়া যায় যায়নি। গুমের সাথে জড়িত তৎকালীন ওসি এমদাদসহ আসামীরা এখনও পলাতক। অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচার করার জোর দাবী জানাচ্ছি। এসময়

গুমের স্বীকার জনির কন্যা সন্তান,বৃদ্ধ পিতাসহ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের দাবী জানান বৃদ্ধ শেখ আব্দুর রাশেদ।

 

সাতক্ষীরা প্রতিনিধি

০১৭৩৯২১৮৫৪০

আরও খবর

সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণ সম্পন্ন 

ভারতের মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ক্যানসার আক্রান্ত শিশু মোস্তাকিমের পাশে ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা

সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সম্মাননা ক্রেস্ট প্রদান

সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বেগম  খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের  দোয়া ও ইফতার মাহফিল