প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ২:৪৮:৪২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যান কে জোরপূর্বক তুলে নিয়ে দলিলে সই করে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে
ছাত্রদলনেতা রায়হান মাসুদের নেতৃত্বে বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলামকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে দলিলে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ উঠেছে। বিনেরপোতা গোপিনাথপুর বুশরা পলিটেকনিক থেকে শরিফুল ইসলামকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সাতক্ষীরা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক নাসির উদ্দীনের সহকারী জসিম উদ্দিন অন্তু, শহর ছাত্রদলনেতা রায়হান মাসুদ, কলারোয়া থানা কৃষক দলনেতা ও সহকারী শিক্ষক মনিরুজ্জামান, সদর সাব রেজিস্ট্রি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী রকি ও নাম না জানা আরো কয়েকজন টিপ সই নেয়।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় খুলনা রোডস্থ বুশরা অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বুশরা গ্রুপের চেয়ারম্যান শরিফুল ইসলাম। তিনি বলেন এসময় দলিলে স্বাক্ষর করে নেওয়ার সময় ১০ থেকে ১৫ জন দূর্বৃত্তরা উপস্থিত ছিলেন। এঘটনায় সাতক্ষীরা শহরে টক অবদা সিটিতে পরিণত হয়। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দলিলে স্বাক্ষর নিয়ে আমাকে কলারোয়া থানায় নিয়ে যায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা কতৃপক্ষ কলারোয়া থানায় ফোন দিলে আমি শরিফুল ইসলামকে মনিরুজ্জামান এর নেতৃত্বে সদর থানায় রেখে যায়।

















