প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ , ৬:৩৮:২১ অনলাইন সংস্করণ

শেখ কামরুল ইসলাম :
সাতক্ষীরা সদর উপজেলার ২ নম্বর কুশখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এলাকার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর গ্রহণ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।
পরিদর্শন কর্মসূচিতে নেতৃত্ব দেন কুশখালী ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু ও বিএনপি নেতা ওবায়দুল্লাহ আল ফারুক । এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা , আতাউর রহমান, সবুজ হোসেন, মোস্তাফিজুর রহমান, আইনাল ইসলাম, ফজলুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা আলামিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে দাসপাড়া পূজামণ্ডপের সভাপতি সন্ন্যাসী দাস, সাতানী সাহাপাড়া পূজামণ্ডপের সভাপতি গৌতম কুমার সাহাসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিদের হাতে নগদ অর্থ তুলে দেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস এম মহাসিন আলম, যিনি সাতক্ষীরা-সংক্রান্ত দায়িত্বে থাকা সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনের পক্ষে কাজ করছেন বলে জানানো হয়েছে। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুর রহমান মাকা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পূজামণ্ডপগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার বার্তা তুলে ধরেন নেতাকর্মীরা।
















