সাতক্ষীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৫০:০৫ অনলাইন সংস্করণ

শেখ মাহমুদুর রহমান:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০ সেপ্টেম্বর ২০২৬ এর পত্র মোতাবেক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে এ পর্যন্ত মোট ২,০৫,০০০ সেট স্কুল ড্রেস, ৬৫,৭০০ জোড়া জুতা, ১,১৫,২১৬ টি স্কুল ব্যাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ক্রয় করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উক্ত প্রোগ্রাম উদ্বোধন করবেন। প্রাপ্ত স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগসমূহ ৬৪ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিরাপদে সংরক্ষণের জন্য সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মহোদয় মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ বর্ণিত মালামাল সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং পরবর্তী নিদের্শনা মোতাবেক সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রেরণ করবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ নির্দিস্ট তারিখ অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, ঢাকা থেকে মালামাল গ্রহণ করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগসমূহ সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও খবর