রাজনীতি

সাতক্ষীরা- হিন্দু সম্প্রদায় আর অবহেলিত থাকবে না-ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসবে আলহাজ্ব আব্দুর রউফ

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:১৯:৫৭ অনলাইন সংস্করণ

গ্রামের কথা ডেস্ক  : শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব, মাতৃ সম্মেলন ও সাধারণ ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মুনজিতপুরস্থ রথখোলার মাঠে সাতক্ষীরা জেলা সৎসঙ্গের আয়োজনে গৌতম ঘোষের সভাপতিত্বে সাধারণ ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে অবহেলিত হিন্দু সমাজের পাশে সব সময় আমাকে পাশে পাবেন। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল ধর্মের মানুষের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু ভাববেন না। আপনাদের নাড়ীপোতা এ দেশে। আপনারা সম্মানের সহিত বসবাস করবেন। জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনগণের দল। আমি সাতক্ষীরা-২ আসনে এমপি নির্বাচিত হলে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের কল্যাণে সেবক হিসেবে কাজ করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, বিমল কৃষ্ণ সাহাসহ হিন্দুধর্মালম্বী নেতা অনুকুল ঠাকুরের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর

সাতক্ষীরা- হিন্দু সম্প্রদায় আর অবহেলিত থাকবে না-ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসবে আলহাজ্ব আব্দুর রউফ

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ চেয়ারম্যানের নির্বাচনী পথসভা

সাতক্ষীরা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আলহাজ্ব মো. আব্দুল রউফের নির্বাচনী পথসভা 

জুলাই  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি  উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ 

আবাদের হাট এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ