রাজনীতি

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ৩:৩৭:৫৩ অনলাইন সংস্করণ

শেখ শাহরিয়ার সাদিক:

জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়, তুফান মোড় ও বড়বাজার সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও শত শত মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হয়ে মাত্র ১৫ মিনিটে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস মুহা. আব্দুল খালেক। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সুবহান মুকুল, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মশাররফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম ও সদর সেক্রেটারি হাবিবুর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “১৬ বছর পর দেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। বিগত ৫৩ বছরে কোনো শাসকই দেশকে প্রকৃত শান্তি উপহার দিতে পারেনি। দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটি মানবিক ও সুষ্ঠু নির্বাচনের বাংলাদেশ দেখতে চায়। তা না হলে জনগণ তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।”

তিনি আরও বলেন, “মানুষ মনে করে জামায়াতে ইসলামী-ই পারবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ, ইনশাআল্লাহ।”

এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে শহর শিবিরের সভাপতি আল মামুনের নেতৃত্বে একটি ছাত্রর‍্যালি বের হয়, যা খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভায় পরিণত হয়।

ট্যাগ :

আরও খবর

জুলাই  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি  উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ 

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ চেয়ারম্যানের নির্বাচনী পথসভা

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা সদর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ ও কনসার্ট

ধানের শীষ বিজয়ী হলে সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো ইনশাআল্লাহ-শিবপুরে জনসভায় আব্দুর রউফ