প্রতিনিধি ১৪ জুন ২০২৬ , ৩:০৩:০৮ অনলাইন সংস্করণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সম্প্রতি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন। তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও বলেন, “বৃক্ষ শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রশিবির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।”
এ সময় কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন কর্মসূচিকে বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

















