প্রতিনিধি ৯ জুলাই ২০২৬ , ৩:০৪:৩২ অনলাইন সংস্করণ
শেখ মাহমুদার রহমান, সাতক্ষীরা : সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বিভিন্ন দাবিতে আজ (৯ জুলাই) রাজধানী ঢাকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের জারি করা আদেশের মাধ্যমে কর্মচারী ছাঁটাই ও আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে ২০২৫ সালের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিল, দীর্ঘদিন কর্মরত দৈনিক মজুরি ও মাস্টাররোল কর্মচারীদের বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ীকরণের দাবি তুলে ধরা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনটি আজ ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৪টায়, গণপূর্ত বিভাগ-৪, আব্দুল গণি রোড, ঢাকা-এ অনুষ্ঠিত হবে।











