সাতক্ষীরা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার নলতায় ৪৫০ জন অসহায় নারী-পুরুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ১:২৯:৩৮ অনলাইন সংস্করণ

গ্রামের কথা ডেস্ক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার নলতায় ৪৫০ জন অসহায় নারী-পুরুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টায় নলতা হক মার্কেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোজার সামগ্রী পেয়ে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে দেখা যায় আনন্দ ও স্বস্তি। অনেকেই বলেন, রমজান মাসে এমন সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল এবং একটি করে শাড়ি। রমজানের শুরুতেই এই সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই কর্মসূচির উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব।
সমাজসেবক জাহিদুল হকের সভাপতিত্বে এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহসানেয়া মিশনের সহ-সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সপু এবং যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান।

আরও খবর