প্রতিনিধি ৮ জুলাই ২০২৬ , ৩:৩২:৪২ অনলাইন সংস্করণ
শেখ কামরুল ইসলাম:

সাতক্ষীরায় হাজী সম্মেলন ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে হাজি কল্যাণ সংস্থা সাতক্ষীরার পরিচালনা পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) শহরের লেক ভিউতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী।
এতে হাজী সাহেবদের কল্যানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হাজী কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা।
সভায় হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন হাজি সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনান্তে পূর্বে ঘোষিত তারিখ পরিবর্তন করে আগামী ২২ আগস্ট, শনিবার সকাল ১০টায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে হাজি সম্মেলন ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে ঢাকা থেকে একজন বিশিষ্ট আলোচককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এছাড়া আগামী ১৭ আগস্টের মধ্যে সম্মানিত হাজি সাহেবদের সংস্থার প্রচারপত্রে উল্লেখিত স্থানসমূহ অথবা পরিচালনা পরিষদের সদস্যদের কাছ থেকে নিবন্ধন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আল্লাহর মেহমানদের এই মিলনমেলাকে সফল ও সার্থক করতে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

















