সাতক্ষীরা

প্রকাশিত মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ৩:০৭:১৯ অনলাইন সংস্করণ

“প্রকাশিত মিথ্যা অভিযোগের প্রতিবাদ”
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরা সংবাদের অনলাইন পেজ সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ফেসবুকে আমাকে জড়িয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেটি আমার দৃষ্টি গুযর হয়েছে। ওই ভিডিওতে দেখানো হয়েছে আমি ঘুষের টাকা লেনদেন করছি বা গুনছি। আমি এ ঘটনা প্রতিবাদের মাধ্যমে জানাতে চাই আমার নিজের টাকা একজনকে ধার দেওয়ার জন্য পকেট থেকে বের করে গুনছিলাম আর ওই মুহূর্তে কে বা কারা ভিডিও ধারণ করে।পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের ভিডিও প্রকাশ করেছে।ওই নিউজ এর একাংশে বলা হয়েছে আমি দীর্ঘ দুই যুগ ধরে একই স্থানে থেকে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছি সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
আমি আমার চাকরি জীবনের শুরু থেকেই সুনামের সাথে সরকারের সকল নিয়ম মেনে একজন কর্মচারী হিসেবে সুনামের সাথে কাজ করে আসছি। আমার বিরুদ্ধে যে মিথ্যা  অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিবাদকরি:
মোঃ শহিদুল ইসলাম, উচ্চমান সহকারী,এলজিডি অফিস, সাতক্ষীরা।

আরও খবর