শ্যামনগর

সাতক্ষীরা শ্যামনগরে অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান।

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ৭:০৩:৩৮ অনলাইন সংস্করণ

গ্রামের কথা ডেস্ক :

আজ থেকে গাবুরা ইউনিয়নে ভেড়িবাঁধের ওপর স্থাপিত সকল অবৈধ ‘নাইনটি’ অপসারণ করা হয়েছে এবং হবে। ভবিষ্যতে গাবুরায় কোনো ব্যক্তি অবৈধভাবে ‘নাইনটি’ স্থাপন করতে পারবেন না। কেউ যদি প্রভাব খাটিয়ে বা গায়ের জোরে এ ধরনের অবৈধ স্থাপনা করেন, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বপ্নের মেঘা প্রকল্পের ভেড়িবাঁধের ওপর দিয়ে মৎস্যঘেরের মালিকরা যে অবৈধ ‘নাইনটি’ স্থাপন করে পানি উত্তোলন করছিলেন, সেগুলো উচ্ছেদ করা হয়েছে।

মৎস্যঘের পরিচালনার জন্য ভেড়িবাঁধে বিদ্যমান মিনি স্লুইস গেট ও স্লুইস গেট ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই ভেড়িবাঁধের ওপর দিয়ে অবৈধভাবে ‘নাইনটি’ স্থাপন করে পানি উত্তোলন করা যাবে না।

এছাড়াও, যেসব ব্যক্তি বা ঘের মালিক রাস্তা বা জনসাধারণের চলাচলের পথে অবৈধভাবে ‘নাইনটি’ স্থাপন করেছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, নিজ নিজ দায়িত্বে দ্রুত এসব অবৈধ স্থাপনা অপসারণ করুন। অন্যথায় জনস্বার্থে এবং আইন অনুযায়ী প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

নদী, ভেড়িবাঁধ, সড়ক ও পরিবেশ রক্ষায় সবাইকে আইন মেনে চলার আন্তরিক আহ্বান জানাচ্ছি।

গাবরায়ু চেয়ারম্যানের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

আরও খবর