দেবহাটা

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আব্দুল খালেক, খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ , ৯:০৪:২৬ অনলাইন সংস্করণ

 

সাতক্ষীরা প্রতিনিধ :
সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বুধবার (১২ আগস্ট) নির্ধারিত সিডিউল অনুযায়ী রোগীদের খাবার সরবরাহের বিষয়টি পরিদর্শনকালে খাবার ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ওঠে।
পরিদর্শনের সময় দেখা যায়, বুধবারের খাদ্য তালিকায় খাসির মাংস দেওয়ার কথা থাকলেও হাসপাতালের বাবুর্চি খাসির মাংসের পরিবর্তে বয়লার মুরগি রান্না করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। পাশাপাশি নির্ধারিত খাদ্য তালিকা অনুযায়ী রোগীদের খাবার সরবরাহ করা হচ্ছে কি না, তা যথাযথভাবে তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় হাসপাতালের রোগীদের খাবারের মান ও নির্ধারিত খাদ্য তালিকা অনুসরণে কোনো ধরনের অনিয়ম হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
হাসপাতাল পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত

আশাশুনির দরগাহপুর হইতে টেকা কাশিপুর তেঁতুলিয়া ভায়া রামনগর সড়কের বেহাল দশা। জরুরী সংস্কার প্রয়োজন।।

সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মিথ্যো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বুধহাটা ছাত্র শিবিরের “জুলাই শহীদ স্মৃতি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আব্দুল খালেক, খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরা স্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ আরিফুজ্জামান শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যান