সাতক্ষীরা প্রতিনিধি:
ঐতিহ্যবাহী সাতক্ষীরা দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের সার্বিক উন্নয়নকাজে ব্যাপক অগ্রগতি হয়েছে। তার অক্লান্ত পরিশ্রমে সেবার মান বৃদ্ধি পাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত অর্থে বিভিন্ন উন্নয়ন প্রকল্প শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পরিষদ চত্বর আরসিসি ঢালাই, পিলের মাঠ এলাকার খেলার মাঠে মাটি ভরাট, উত্তর সখিপুর মোকসেছ বিশ্বাসের বাড়ি হতে দিলিপ বিশ্বাসের ঘের পর্যন্ত খাল পুনঃখনন, এবং ধোপাডাঙ্গা ওমর ফারুক মসজিদের সামনে নিচু জায়গা মাটি ভরাট।
সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডে টিআর ও কাবিখার মাধ্যমে বিপুল পরিমাণ ইটের সলিং রাস্তা সংস্কার ও পুনঃসংস্কার করা হয়েছে। ফলে গ্রামীণ যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
স্থানীয়রা জানান, অত্র ইউনিয়নের উন্নয়নের এ ধারা বজায় থাকলে সখিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে আরও গতি আসবে।
চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর থেকে বরাদ্দকৃত সব কাজ সঠিকভাবে সম্পন্ন করেছি এবং সব সময় এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতেও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করি।”