সারাদেশ

পাইকগাছায় আরএফএল কর্মকর্তার র/ক্তাক্ত মর/দেহ উদ্ধার, রুমমেট মোটরসাইকেল নিয়ে চম্পট

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১২:৫৬:৩৯ অনলাইন সংস্করণ

 

বাবু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডে একটি ভাড়া বাসা থেকে আরএফএলের এক কর্মকর্তার র/ক্তাক্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বিশ্বজিৎ দেউড়ি (২৫) ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। তিনি আরএফএলে কর্মরত ছিলেন এবং হাসপাতাল রোডে রাম প্রসাদ মণ্ডলের ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে বিশ্বজিৎ দেউড়ির র/ক্তাক্ত ম/রদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনার পর থেকে নিহতের রুমমেট ও আরএফএলের সহকারী টেকনিশিয়ান অন্তর সরকার (২৩), পিতা: লিটন সরকার, সাং- লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা, কালকিনী, মাদারীপুর, মোটরসাইকেলসহ পলাতক রয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, সহকর্মী অন্তর সরকার বিশ্বজিৎ দেউড়িকে হ/ত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, পলাতক অন্তর সরকারকে গ্রে/প্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও খবর