প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ , ১:৪৮:৩০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা মিলগেট বাজার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল পাঁচটায় মিলগেট বাজার কমিটির অস্থায়ী কার্যালয়ে বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন বাজার কমিটির প্রধান উপদেষ্টা ও লাবসা ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শেখ আমিরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিশ্বজিৎ কুমার সাধু, সহসভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সহ স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আসলাম পারভেজ শাহীন, কাজী শরিফুল ইসলাম, মো: ইসমাইল সরদার, লাবসা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এ সাধারণ সভায় সকল আয় ব্যয়ের হিসাব সহ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে আগামী দ্বিবার্ষিক নির্বাচনের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভাপতি হিসাবে দায়িত্ব পান গাজী শাহজাহান সিরাজ, সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম, কোষাধক্ষ্য কাউসার সরদার।

















