প্রতিনিধি ৭ মে ২০২৫ , ১১:১৫:১২ অনলাইন সংস্করণ

শিমুল হোসেন, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে শত্রুতামূলক ভাবে মৎস্য ঘেরের ভেড়িতে লাগানো গোবিন্দভোগ আম গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (৬ মে) রাতের আঁধারে ১৬টি আম গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া ফরিদপুর গ্রামের মৃত কালীপদ মন্ডলের পুত্র বিশ্বনাথ মন্ডল ও মধুসূদন মন্ডলের মৎস্য ঘেরের ভেড়িতে ঘটেছে।এ ব্যাপারে বিচার চেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিকট মৎস্য ঘের মালিক বিশ্বনাথ মন্ডল ও মধুসূদন মন্ডল। মৎস্য ঘের মালিক জানান, ঘেরের ভেড়ির সীমানা ঘেঁষে লাগানো গোবিন্দভোগ আম গাছগুলো গতকালে গভীর রাতে গাছগুলো কেটে দিয়েছে দূর্বৃত্তরা।সকালে ঘেরের ভেড়িতে গাছ গুলো কাটা অবস্থায় দেখতে পায়। তবে কে বা কারা এ কাজ করেছে তা এখনও জানতে পারেনি তিনি।
সরেজমিনে গেলে এলাকার একাধিক ব্যক্তিরা সাংবাদিকদের জানান,রাতের আঁধারে কে বা কারা তার লাগানো গাছগুলো কেটে দিয়েছে।গাছগুলোর গোড়ার দেড় থেকে দুই হাত উপর থেকে কাটা হয়েছে। একজনের সাথে আরেক জনের শত্রুতা থাকতেই পারে, তবে গাছের সাথে কেন? সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার।এ ব্যাপারে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতিকারীদের শনাক্তে খোঁজ খবর নেয়া হচ্ছে

















