সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ :

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৬ , ৩:৫৯:৫৮ অনলাইন সংস্করণ

  1. প্রকাশিত সংবাদের প্রতিবাদ :

যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা পত্রিকার ২৯ জুলাই ২০২৬ সংখ্যায় “কঠোর ব্যবস্থার আশ্বাস ইউএনও’র সমন্বয় সভায় দুই কর্মকর্তাকে অপমান, কাঠগড়ায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে গত সোমবার সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে স্বাভাবিক আলোচনা হয়। সভার আলোচনার ধারাবাহিকতায় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে, যা একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। সেখানে কাউকে অপমান, হুমকি বা অসম্মান করার মতো কোনো ঘটনা ঘটেনি।
দুঃখজনক হলেও সত্য, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের বিভ্রান্তিকর ও একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সংবাদটি প্রকাশিত হয়েছে বলে আমি মনে করি।
আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনসেবার উদ্দেশ্যে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সর্বদা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

প্রকৃতপক্ষে ২০২৩ ও ২০২৫শে সমাজসেবা অফিস থেকে আমাদের চিঠি দেওয়া হয় যে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের অনলাইনে আবেদন করার জন্য, ২০২৩ ও ২৫ সালে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদেরা প্রায় ৫ হাজারের অধিক ব্যক্তি অনলাইনে আবেদন করে, সেখান থেকে মাত্র ৩২ জন বয়স্ক ও ২৫ জনকে বিধবা কার্ড দিতে পারছি। সমাজসেবা অফিসারের মাধ্যমে আবারো অনলাইনে পহেলা আগস্ট থেকে আবেদন করার কথা বলা হয়। তখন আমি সমাজসেবা অফিসারের কাছে প্রশ্ন করেছি ভাই এইটার জন্য বারবার অনলাইনে আবেদন করতে বললে জনগণের কাছে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে বারবার অনলাইনে আবেদন করি আমাদেরকে কার্ড দেওয়া হয় না, তাহলে অনলাইনে আবেদন করতে বলা হয় কেন। আমি এটাই সমাজসেবা অফিসার কে অবহতি করার চেষ্টা করেছি।একথা বলার পরে সমাজসেবা অফিসার  বলে যে ভাই এটা আমাদের বক্তব্য না এটা সরকারিভাবে দিছে। তখন আমি বলি যে আমাদের রুট লেভেলে কাজ করতে হয়, এটা শুধুমাত্র আমি সমাজসেবা অফিসারকে বুঝাইতে চেয়েছি এ নিয়ে ভুল বোঝাবুঝির কোন বিষয় আমি মনে করি না, এটা নিয়ে পত্রিকায় নিউজ হয়েছে, আমরা মাসিক মিটিংয়ে যেয়ে জনগণের স্বার্থে কথা বলি, আর এই জনগণের স্বার্থে কথা বলার সুযোগ যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে এই মাসিক মিটিংয়ে আমরা কেন যাব? আমরা যদি জনগণের স্বার্থে কথা বললে সেটা সরকারি কর্মকর্তাদের সাথে অসদাচরণ হয়ে যায় সেটা আসলে খুব দুঃখজনক। যাই হোক এটা একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না।
অতএব, প্রকাশিত সংবাদের অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত একটি মহল সাংবাদিকদের ভুল বুঝিয়ে এমন সংবাদ প্রকাশ করিয়েছে এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
কবির হোসেন মিলন
চেয়ারম্যান
১০ নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদ
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

আরও খবর