প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৯:০৯:৪৩ অনলাইন সংস্করণ
১৪সেপ্টেম্বর-২০২৫ তারিখে
খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকা, যশোর থেকে প্রকাশিত যশোর বার্তা সহ কিছু অনলাইন পোর্টালে ভারপ্রাপ্ত প্রদান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিরোনামে যে নিউজটি প্রকাশিত হয়েছে । সেটি আমার দৃষ্টিগোচর হয়েছে। নিউজের একাংশে আমাকে জড়িয়ে লেখা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নানাবিধ অনিয়ম-দুর্নীতি ফুটে উঠেছে,
সিনিয়র শিক্ষক আলাউদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে বসে বিদ্যালয় এর নিয়ম নীতি কোন তোয়াক্কা না করে ভুয়া বিল ভাউচার এর মাধ্যমে অর্থ আত্মসাৎ, মোটা অংকের টাকা ঘুষ গ্রহণ করে শিক্ষার্থীদের কে নিষিদ্ধ গাইড বই ক্রয় করে বাধ্য করা হচ্ছে। এছাড়া আইসিটি ফান্ডের টাকা দিয়ে নিজের অফিস কক্ষের এসি ক্রয়, টিফিন টেন্ডারের অনিয়ম, কর্মচারী ছাটাই এবং শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে প্রায়ই সময় অসাধাচারণ,
বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনের সকল অপকর্ম, তিনি সহযোগিতা করছেন বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম ওয়ালিদুর রহমান এই তিন শিক্ষককে। এধরণের বিভিন্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন আমার বিরুদ্ধে আনা হয়েছে।প্রকৃতপক্ষে আমি অডিট চেয়েছি সেটি তারা জানতে পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে সরানোর জন্য অপচেষ্টায় লিপ্ত আছে এধরনের নানা অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে। সেটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত প্রশাসনের কাছে ও সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ অনেক আগে থেকে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগে আছে। তারই প্রেক্ষিতে সাংবাদিকদের ভুল বুঝিয়ে এ ধরনের নিউজ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার স্কুলের মান সম্মান কখনো নষ্ট হতে দেব না কখনো নষ্ট হতে দেব না, আমি যদি ন্যায়ের পথে থাকি ষড়যন্ত্রকারীরা কখনো স্কুলের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে পারবে না ইনশাল্লাহ।
প্রতিবাদকারী: মো: আলাউদ্দিন ,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় , সাতক্ষীরা।










