স্পেশাল

সাতক্ষীরা আদালতে জুতা নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনা !

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ , ২:২০:৩২ অনলাইন সংস্করণ

গ্রামের কথা রিপোর্ট :

আদালতে শুনানি চলাকালে পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন রেজাউল ইসলাম (৪৮) নামের এক আসামি।
‎সোমবার (২৬ অক্টোবর ) দুপুর সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে এ ঘটনা ঘটে।
তবে জুতা ওই পুলিশ কর্মকর্তার গায়ে লাগেনি বলে জানা গেছে।
‎রেজাউল ইসলাম কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লার ছেলে। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন জানান, একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য রেজাউলকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাত তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি চাইতে আদালতে দাঁড়ান। পরে তিনি কাঠগড়া থেকে নামার পর রেজাউল তাঁকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।

আরও খবর