প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ৯:০৭:২৩ অনলাইন সংস্করণ
গত ৮ ডিসেম্বর যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা সহ একাধিক দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক,
শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোজর হয়েছে। সংবাদে যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয়। একটি কূচক্রী মহল সমাজে আমাদের মান সম্মান নষ্ট করার লক্ষ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে এবং সাংবাদিকদের ভূল বুঝিয়ে
আমাদের জড়িয়ে উদ্দেশ্যপ্রণদিতভাবে মিথ্যা ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করিয়েছে। কোন অবস্থাতেই আমরা এধরণের অভিযোগের সাথে জড়িত নই এবং বেআইনি কাজ করিনা। নিউজের একাংশে আমাকে জড়িয়ে লেখা হয়েছে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের আত্মীয় এবং কৃষক লীগ নেতা,

আমি শম্ভুজিৎ নামে কাউকে চিনি না আমার বংশ পদবী দেবনাথ তার বংশ পদবী মন্ডল সে আমার আত্মীয় কিভাবে হবে এমন কোন মানুষের সঙ্গে আমি কখনো সম্পর্ক করি নাই বা কোন আত্মীয়তা করি নাই এবং আমি তাকে কখনো চিনি না।
আরো বলা হয়েছে প্রতাব কুমার দেব ওরফে বিভাষ নিজের নাম সহ বাবা, মা,দোকানের কর্মচারী ও স্ত্রীর নামে ডিলারের লাইসেন্স নিয়েছেন এটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। প্রকৃতপক্ষে আমার ব্যক্তিগত ডিলার মেসার্স শোভা এন্টারপ্রাইজ এর লাইসেন্সটি ২০০৭ সালে ফখরুদ্দিন এর আমলে করা, মেসার্স সুবর্ণা ট্রের্ডাস ২০০৯ এর নীতিমালার আলোকে মেসার্স সুবর্ণা ট্রের্ডাসের লাইসেন্স হয়।২০২৫ নতুন নীতিমালার আলোকে আমার স্ত্রীর নামে লাইসেন্স ঐ সুবর্ণা ট্রেডার্সেস এর লাইসেন্সটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি স্থগিত করেন। কারণ স্বামী স্ত্রীর উভয়ের নামে ২ টি লাইসেন্স রাখা যাবে না,তাহলে আমি বিভিন্ন নামে লাইসেন্স করে কিভাবে ব্যবসা পরিচালনা করি। আমার সকল কাগজ পত্র বৈধ ও যাচাই করে কর্তৃপক্ষ লাইসেন্স দিয়েছে । বিধায় আমাদের জড়িয়ে যে মিথ্যা ভিত্তিহীন গল্প সাজিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী:
প্রতাপ কুমার দেবনাথ বিভাষ
বুধহাটা বাজার, আশাশুনি সাতক্ষীরা।

















