আশাশুনি

বুধহাটায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে যুবকের মৃত্যু

  প্রতিনিধি ১৪ মে ২০২৫ , ২:৫৮:২৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে মেহেদী হাসান হৃদয় (১৮) নামের এক কিশোর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে বুধহাটা বাজারের গাজী ট্রেডার্স (আনারের সারের দোকান) এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে একটি মোবাইল এক্সেসরিজ এর দোকানে কাজ করেতে এবং বিভিন্ন বাজারে মোবাইলের দেকানে এক্সেসরিজের মাল বিক্রি করতেন ঘটনার সময় সে মোটরসাইকেলযোগে সাতক্ষীরায় যাওয়ার সময় দ্রুতগামী ট্রলির সাথে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

 

আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র সন্তান সে। তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল হৃদয়।

 

 

হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন

আরও খবর