স্পেশাল

সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মুকুলের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালন!

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ , ২:১৬:৪১ অনলাইন সংস্করণ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড বিদ্যালয়ের প্রধান শিক্ষক   মুকুলের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডি.বি  ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে এ দিবস পালিত হয়। এসময় তিনি তার বক্তব্যে বলেন, শহীদ আবু সাঈদ’র রক্তের ঋণ শোধ করাই হবে আমাদের নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার। বাঙালী জাতি জুলাই শহীদদের কথা চিরদিন স্মরণে রাখবে। এছাড়্ওা আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মহসীন উদ্দিন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

#সাতক্ষীরা #জুলাইশহীদদিবস #জুলাইশহীদ #শহীদআবুসাঈদ #শ্রদ্ধাঞ্জলি #স্মরণসভা #বঙ্গবন্ধুপেশাজীবীপরিষদ #মমিনুররহমানমুকুল #ডিবিইউনাইটেডহাইস্কুল #সাতক্ষীরাখবর #বাংলাদেশ #শিক্ষাঙ্গন #আলোচনাসভা #দোয়াওমোনাজাত #CrimeBarta #ক্রাইমবার্তা

আরও খবর