সাতক্ষীরা

সাতক্ষীরায় বেগম  খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের  দোয়া ও ইফতার মাহফিল

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ২:৫৯:৩৭ অনলাইন সংস্করণ

বেগম  খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের  দোয়া ও ইফতার মাহফিল

 

 

গ্রামের কথা রিপোর্ট:

দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ ( জেবিএবি) সাতক্ষীরা  অঞ্চল এর আয়োজনে  লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)

সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা অঞ্চলের সভাপতি  শেখ সালাউদ্দীন (এজিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সার্বিক তত্তাবধান করেন,  জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা অঞ্চলের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

, সাতক্ষীরা জেলা বিএনপি সদস্য সচিব  আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক  আবুল হাসান হাদি,  মোঃ আক্তারুল ইসলাম,  সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এ, কে, এম, ফারুক ফয়সল, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসির মোঃ আব্দুর রাজ্জাক, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসিমো.  মুজিবর রহমান, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসির  মোঃ রবিউল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জনতা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা এরিয়া অফিস এর সিনিয়র অফিসার, মোঃ নাসির উদ্দীন।

আরও খবর