সাতক্ষীরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ১:২৭:৫৪ অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সম্প্রতি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগেরবার্তা, যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রজন্মের ভাবনাসহ কয়েকটি অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় ‘সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গায়ে হাত উঠালেন মা মটরসের মালিক মোঃ জিল্লুর রহমান’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন, মনগড়া এবং আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ব্যক্তিগতভাবে হয়রানি করার জন্য একটি পরিকল্পিত অপপ্রচার। সংবাদের বর্ণনায় যেভাবে ঘটনাকে তুলে ধরা হয়েছে, প্রকৃতপক্ষে ঘটনার প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। ২৩ জুলাই রাতে নিউ মার্কেট মোড় এলাকায় একটি যানজটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে আমার গাড়ি ও একজন মোটরসাইকেল আরোহীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। আমি পরে জানতে পারি উক্ত মোটরসাইকেল আরোহী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। কিন্তু ঘটনাস্থলে কোন রকম অপ্রীতিকর ঘটনা কিংবা শারীরিক হেনস্তা বা ‘গায়ে হাত তোলা’র মতো কোনো আচরণ আমি করিনি। বরং বিষয়টি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে এবং উভয়পক্ষ শান্তভাবে নিজ নিজ পথে চলে যায়। এ বিষয়ে কোনো তদন্ত বা নিরপেক্ষভাবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া ছাড়াই আমাকে অভিযুক্ত করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সাংবাদিকতার নীতিমালার লঙ্ঘন। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের ভুল ও উদ্দেশ্যমূলক সংবাদ আমার ব্যক্তি, ব্যবসা এবং সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস। পরবর্তীতে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পারস্পারিক সমঝোতা হয়। অতএব, আমি উক্ত উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ জিল্লুর রহমান
সহ-সভাপতি, বাস মালিক সমিতি, সাতক্ষীরা।
সত্বাধিকারী, মা মটরস, সাতক্ষীরা।

আরও খবর