সাতক্ষীরা

সাংবাদিক এম রফিকের মেঝ বোনের স্বামীর মৃত্যুতে  সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৬ , ১:৪১:০৩ অনলাইন সংস্করণ

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের সমাজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এম রফিকের মেঝ বোনের স্বামী সাতক্ষীরা সদরের  আলিপুর গ্রামের মৃত নূরআলী সরদার এর সেজ পুত্র মো: আলাউদ্দীন সরদার (৫৬) মঙ্গলবার দিবাগত রাত ১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ব্রেনস্ট্রোক জনিত কারনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ^াস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরান, নির্বাহী সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান উজ্জল, আব্দুল গফুর সরদার ও এম জিললুর রহমানসহ সদস্যবৃন্দ।

আরও খবর