সাতক্ষীরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৫:২১:০৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন — কর্তৃপক্ষের প্রতিবাদ ৭ নভেম্বর ২০২৫ তারিখে দৈনিক যশোর বার্তা সহ কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত “সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে তোলপাড়” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও মানহানিকর মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতি এক যৌথ বিবৃতিতে বলেন, উক্ত সংবাদে যে নিয়োগ বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। মাদ্রাসার কোনো নিয়োগ প্রক্রিয়ায় টাকার লেনদেন, চাঁদাবাজি বা অনিয়মের ঘটনা ঘটেনি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী নিয়োগ সম্পূর্ণভাবে সরকারি বিধি-বিধান ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। নিয়োগ বোর্ডে উপস্থিত সকল সদস্য ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করেছেনপ্রতিবেদনে যেভাবে কোটি টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ প্রকাশের আগে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতি ও ন্যায্যতা পরিপন্থ বিবৃতিতে বলা হয়, এই ধরনের অসত্য সংবাদ প্রকাশের ফলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে এমন অযাচিত, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সাংবাদিক ও পত্রিকা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।

 

ড.আক্তারুজ্জামান
অধ্যক্ষ,সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা
সাতক্ষীরা

আরও খবর