সারাদেশ

বাংলাদেশ ভারত সীমান্তে আবারও পুশ ইন

  প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৫:০৫:৪৯ অনলাইন সংস্করণ

গ্রামের কথা ডেস্ক:

বাংলাদেশ-ভারত সীমান্তে আবারও পুশ ইন বা জোরপূর্বক মানুষ ঠেলে পাঠানোর অভিযোগ সামনে এসেছে। লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাp করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নেওয়ায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। ফলে এসব মানুষ বর্তমানে দুই দেশের সীমান্তবর্তী শূন্যরেখা ও নো ম্যান্স ল্যান্ডে অনিশ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আরও ২৮ জনকে পুশ ইন করার ঘটনায় নতুন করে মানবিক সংকট তৈরি হয়েছে। তারা কয়েকদিন ধরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধার অভাবে তাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ ইন ইস্যু আবারও দুই দেশের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিজিবি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অন্তত ১০টি পৃথক ঘটনায় প্রায় ৯০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে। এসব ঘটনা শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বরং মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সম্পর্কেও নতুন প্রশ্ন তৈরি করেছে।

আরও খবর