প্রতিনিধি ২০ মে ২০২৬ , ২:২৫:৩৪ অনলাইন সংস্করণ
পল্লবীতে শিশুহত্যা: আদালতে স্বীকারোক্তি অভিযুক্তের

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার সময় শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অভিযুক্ত। শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।











