আশাশুনি

আশাশুনির বুধহাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ২:১৭:২১ অনলাইন সংস্করণ

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি-শ্যামনগর প্রস্তাবিত সীমানা বাতিল, সাতক্ষীরার পাঁচটি আসন পূনর্বহাল ও আশাশুনিকে স্বতন্ত্র আসনের দাবি এবং সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে আশাশুনির বুধহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় বুধহাটা ইউনিয়ন  জামায়াতে ইসলামী উদ্যোগ এ কর্মসূচি পালন করা হয়।
বুধজাটা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে বুধহাটা  ইউনিয়ন আমির মাওলানা ওয়াদুদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সাবেক ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা বেলাল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আসাফুর রহমান, জামায়াত ওয়াড সভাপতি মাওঃ আঃ সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কালাম আজাদ।

আরও খবর

আরও খবর: আশাশুনি

সাতক্ষীরা আশাশুনিতে  বাঁধ রক্ষায় স্থানীয়দের প্রাণপণ চেষ্টা, ঘটনাস্থল পরিদর্শনে এমপি রবিউল বাশার সহ পাউবো কর্মকর্তারা

দরগাহপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন।সভাপতি শেখ তারিকুল হাসান

বিনা বেতনে বছরের পর বছর পাঠদান, এবার জাতীয়করণের দাবি প্রায় ১৬,৬৩৬ শিক্ষকের

আশাশুনির দরগাহপুর হইতে টেকা কাশিপুর তেঁতুলিয়া ভায়া রামনগর সড়কের বেহাল দশা। জরুরী সংস্কার প্রয়োজন।।

সাতক্ষীরার আশাশুনিতে চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ছয় নেতাকর্মী আটক

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন