সাতক্ষীরা

সাতক্ষীরায় পূর্ব প্রস্তুতিমূলক  হজ্বযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ৩:১১:৫৩ অনলাইন সংস্করণ

 শেখ কামরুল ইসলাম: সাতক্ষীরা:সৌদি আরব ও বাংলাদেশ সরকার অনুমোদিত হজ্ব ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরস (লাইসেন্স নং-৫১৮)-এর উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় নাঈম ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা আব্দুল হাদির সভাপতিত্বে নিজস্ব হজ্ব প্রশিক্ষণ কেন্দ্রে এই আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৭ সালের হজ্বযাত্রীদের প্রাক-নিবন্ধন, সরকারি নীতিমালা, নিবন্ধন প্রক্রিয়া, হজের  পূর্বপ্রস্তুতি, হজের গুরুত্ব এবং ওমরাহ সেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, হজ্ব পালনে আগ্রহীদের সময়মতো প্রাক-নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা উচিত। একই সঙ্গে নিরাপদ ও সুষ্ঠুভাবে হজ্ব পালন নিশ্চিত করতে সরকার অনুমোদিত হজ্ব এজেন্সির মাধ্যমে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও খবর