দেবহাটা

দেবহাটার শিমুলিয়ায় পোষা  প্রাণী হত্যার পরে জবাই

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ৬:১৩:৪৭ অনলাইন সংস্করণ

আব্দুর রাজ্জাক, দেবহাটা:
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী  আব্দুল হামিদের পোষাপ্রাণী ১টি কুকুর নির্মমভাবে হত্যা করা হয়েছে।(মঙ্গলবার) ২২জুলাই দুপুরে একই এলাকার  আদর আলি গাজি নেতৃত্বে তার ছেলে  আব্দুর রউফ কসাই, আব্দুল মজিদ বাদশা,আনারুল মিস্ত্রি ও তার স্ত্রী মর্জিনা খাতুন
 সহ অজ্ঞাত  ৩-৪ জন মিলে অতর্কিতভাবে আব্দুল হামিদের বাড়িতে অনাধিকার   প্রবেশ করে। তার পোষা প্রাণীকে আটক করে গাছে ঝুলিয়ে হত্যা করে।  পরবর্তীতে জবাই করা হয়। আব্দুল হামিদ জানান, আমি ব্যবসায়িক কাজে আমার স্ত্রীসহ ঢাকাতে অবস্থান করায়।সেই সুবাদে আমার বাসায় ছেলেমেয়েদেরকে ভয়ভীতি দেখিয়ে আমার দীর্ঘ দিনের পোষাপ্রাণী আটক করে নির্মমভাবে হত্যা করে।আমি এই প্রাণী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি  দাবী করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরও খবর