প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ২:৫৭:৩৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে পশ্চিম মাছখোলা সরকারি স্কুল মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় যুব ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, মাওলানা শাহিনুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম, ২ নম্বর ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি রোকনুজ্জামান বিপ্লবী এবং অর্থ সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।









