প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৪৩:২০ অনলাইন সংস্করণ
শেখ কামরুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়া এ কর্মসূচির শেষ দিনে শনিবার (১৯ সেপ্টেম্বর) র্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন (সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত)-এর সার্বিক দিকনির্দেশনায় কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলমের নেতৃত্বে নেতাকর্মীরা এতে অংশ নিয়ে সাতক্ষীরা শহরের প্রাণ শায়ের খালের ধার শহরের বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় চায়ের দোকানের আশপাশ গুপ্ত স্থানগুলো যে সমস্ত জায়গায় মশা থাকার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো স্বেচ্ছাসেবক দল নেতা মহাসিন আলম নিজে হাতে স্প্রে করেন। আলম মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
মহসিন আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা কোনো একক প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

















