প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৫ , ১২:০৩:০০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ১৪নং ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান সম্প্রতি একটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত “ফিংড়ি ইউনিয়নে দুর্নীতির রাজত্ব: সরকারি পানির ট্যাংকির নামে চেয়ারম্যান লুৎফরের চাঁদাবাজি” শিরোনামের সংবাদকে ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও মানহানিকর বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, উপকূলীয় বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে সরকারি নীতিমালা ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। কোন ব্যক্তি বা পরিবারের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া কিংবা রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অসত্য।











