প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৩৬:৫১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও সবার আগে বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) বিকালে শহরের কে লাইল চত্বরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, প্রফেসর আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভূট্টো, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, পৌর বিএনপির সাবেক সভাপতি শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সহ সভাপতি শেখ মিলন হোসেন,সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্র দলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দোদায়েভ মাসুদ খান অর্ঘ, জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।আলোচনা সভা শেষে সাতক্ষীরা কে লাইন চত্বরে সবার আগে বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০ টায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ দিনের সমস্যাকে পুজি করে জামায়াতে ইসলামী লংমার্চ করছে। তারা দেশকে অস্তিশীল করার চেষ্টা করা হচ্ছে। সকল ভেদাভেদ ভূলে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এককাতারে গিয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সাতক্ষীরার ৭৮ টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের জয়লাভ করতে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন দুঃসময়ে বিএনপি করা নেতাদের বাইরে রেখে স্বার্থপর ব্যক্তিদের পদ পদবী দেওয়া হয়েছে। জেলার নেতাদের নজর রাখতে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রকৃত নেতারা যেন মনোনয়ন পায় । আমাদের উজ্জীবিত হতে হবে। প্রধানমন্ত্রী জনমূখী কাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করতে হবে।

















