প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৫:২৬:১৪ অনলাইন সংস্করণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৫ তারিখে দৈনিক দেশজুড়ে ক্রাইম ও মুখোশ টিভিতে প্রকাশিত “কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রি ও কোটি টাকা আত্মসাৎ, অভিযুক্ত দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রাথমিক সত্যতা” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে সকল অভিযোগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।
প্রকৃত ঘটনা হলো, ১৯৯৪ সালের দিকে তৎকালীন ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলরা সংশ্লিষ্ট দোকানগুলো বন্দোবস্ত দেন। পরবর্তীতে ২০২০-২১ সালের দিকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে রাস্তা প্রশস্ত করার স্বার্থে দোকানদাররা নিজ দায়িত্বে দোকানগুলো পিছিয়ে নেন। পূর্বে প্রতিটি দোকানের মাসিক ভাড়া ছিল ৪০ টাকা, পরবর্তীতে তা ২০০ টাকা করা হয়।
সংবাদে দোকান ও পজেশন সংক্রান্ত অর্থ লেনদেনের সঙ্গে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। একটি পক্ষ সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে বলে আমি মনে করি।
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ করছি।
প্রতিবাদকারী:
মো. মাহবুবুর রহমান মফে
চেয়ারম্যান, ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদ
কলারোয়া, সাতক্ষীরা
















