প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ৮:৪০:১৫ অনলাইন সংস্করণ
কে, এম জিল্লুর রহমান

আশাশুনি উপজেলাধীন চার নম্বর দরগাহপুর ইউনিয়নের দরগাহপুর বাজার থেকে টেকা কাশিপুর তেঁতুলিয়া ভায়া রামনগর সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন হাজার হাজার মানুষ একদিকে আশাশুনি উপজেলার কার্যক্রম অন্যদিকে তালা, পাইকগাছা উপজেলার সাথে আশাশুনি কালিগঞ্জ শ্যামনগর দেবহাটা উপজেলার স্বল্প দূরত্বে এবং স্বল্প সময়ে মধ্য যাতায়ত করে আসছে।এ সড়কটি প্রায় ৪ কিলোমিটার । সড়কটিতে অসংখ্য ছোট বড় গর্তে মরণ ফাঁদে পরিণত হয়েছে।যার ফলে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে।দরগাহপুর হইতে টেকা কাশিপুর তেঁতুলিয়া ভায়া রামনগর সড়কে যাতায়াতকারী ও এলাকাবাসী জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট জোর দাবি জানাচ্ছেন।

















