বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি সদর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা বিএনপি কর্তৃক সদর ইউনিয়ন সহ ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সার্চ কমিটি দেওয়ায় প্রতিবাদে ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সরদার রুহুল আমিনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও কৃষকদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক রবিউল আউয়াল ছোট, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিউল আলম সুজন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্য বলেন আশাশুনি সদর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল আলীমসহ বিভিন্ন ইউনিয়নের ত্যাগিনী নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপির ঘোষিত সার্চ কমিটি অবিলম্বে বাতিলের জ্বর জোর দাবি জানান।