সাতক্ষীরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ২:৫০:৫৬ অনলাইন সংস্করণ

 

গত ২৮ অক্টোবর দৈনিক পত্রদূতসহ একাধিক দৈনিক ও অনলাইন নিউজ
পোর্টালে সাদিক জনকল্যান সমিতির এমডি গ্রাহকদের কোটি টাকা নিয়ে
উধাও!” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে
যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয়। একটি  কূচক্রী মহল অবৈধ সুবিধা না
পেয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রপাগান্ডা ছড়িয়ে এবং সাংবাদিকদের ভূল বুঝিয়ে
আমাদের জড়িয়ে উদ্দেশ্যপ্রণদিতভাবে মিথ্যে ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করিয়েছে।  কোন অবস্থাতেই আমরা এধরণের অভিযোগের সাথে জড়িত নই বেআইনি কাজ করিনা বা
কোন ব্যক্তির টাকা আত্মসাধের ঘটনা ঘটেনি। বিধায় আমাদের জড়িয়ে যে
মিথ্যে ভিত্তিহীন গল্প সাজিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী:
সাদিক জনকল্যান সমিতি কর্তৃপক্ষ, সাতক্ষীরা।

আরও খবর