সারাদেশ

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ

  প্রতিনিধি ১৯ মে ২০২৬ , ৫:০৭:০৩ অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক আহত

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যাটারিচালিত অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বড়হাতিয়া ইউনিয়নের আমিরবাপের পাড়া ও হরিঘোনা এলাকায় পৃথক দুটি ঘটনায় এ হামলা ঘটে।

 

আহতরা হলেন বড়হাতিয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকার মো. আকিব (২০) এবং চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার কাইয়ুম শরিফ (১৯)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আকিবের কাছে একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি ৩ হাজার টাকা দিলেও বাকি টাকা না দেওয়ায় তাকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার সন্ধ্যায় যাত্রী নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে তার পেট ও হাতে গুলি লাগে।

 

অন্যদিকে কাইয়ুম শরিফ যাত্রী নামিয়ে ফেরার পথে পেছন থেকে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। তার শরীরের পিঠসহ বিভিন্ন স্থানে গুলি লাগে।

 

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আরও খবর