সারাদেশ

১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

  প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ৮:১২:০২ অনলাইন সংস্করণ

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব  ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ নির্দেশনা দিয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিনসহ আগের ৭ দিন এবং পরের ৫ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ঈদে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে এবার দীর্ঘ ছুটিও পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে

আরও খবর