সাতক্ষীরা

শেখ তারিকুল হাসানের সুস্থতা কামনায় “গ্রামের কথা” পরিবার

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ , ২:১৮:২৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান অসুস্থ হয়ে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘গ্রামের কথা’ পরিবার। ২৯ আগস্ট ২০২৬ শনিবার সন্ধ্যায় অসুস্থ শেখ তারিকুল হাসানকে দেখতে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে যান ‘গ্রামের কথা’র সম্পাদক সাংবাদিক শেখ কামরুল ইসলাম। এ সময় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। জানা গেছে, কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেখ তারিকুল হাসানকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসক ডা. ফয়সাল আহাম্মেদ। তিনি জানান, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী এক-দুই দিনের মধ্যে শেখ তারিকুল হাসানকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া সম্ভব হতে পারে। এদিকে শেখ তারিকুল হাসানের দ্রুত সম্পূর্ণ সুস্থতা ও রোগমুক্তি কামনা করে ‘গ্রামের কথা’ পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

 

আরও খবর

আরও খবর: সাতক্ষীরা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বেলালী, সেক্রেটারি মনিরুল ইসলাম ফারুকী

সাতক্ষীরায় জমি ক্রয় বাবদ সাড়ে ১৫ লক্ষ টাকা বায়না দিয়ে জমি – টাকা কোনটাই ফেরত না পেয়ে পথে পথে ঘুরছে এক নারী

শেখ তারিকুল হাসানের সুস্থতা কামনায় “গ্রামের কথা” পরিবার

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: সমাজ গঠনে হজ্জের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত