প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ , ২:১২:৩৯ অনলাইন সংস্করণ
গ্রামের কথা ডেস্ক:

সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে মোট ২,০২২.৫৭ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০৭.৩৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ। এর মধ্যে প্রায় ৫২ কিলোমিটার রয়েছে ভাঙনের মুখে অধিক ঝুঁকিতে।
ঝড়-জলোচ্ছ্বাস ও অতিরিক্ত জোয়ারের চাপে দুর্বল বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ছে লবণাক্ত পানি। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, মৎস্যঘের ও বসতভিটা। সবচেয়ে বেশি ঝুঁকিতে সাতক্ষীরার শ্যামনগর-আশাশুনি, খুলনার কয়রা-পাইকগাছা এবং বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জের উপকূলীয় মানুষ।
উপকূলবাসীর দাবি—দুর্যোগের আগেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বাঁধের দ্রুত সংস্কার করতে হবে।

















