প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ , ৭:৫৬:০৮ অনলাইন সংস্করণ
“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”
১২এপ্রিল-২০২৫
রবিবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল সহ কয়েকটি অনলাইন গণমাধ্যমে “জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষক” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। সংবাদে উল্লেখিত অভিযোগসমূহ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রকৃতপক্ষে, ভর্তি সংক্রান্ত বিষয়টি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেই কার্যক্রম চলমান রয়েছে। কিছু আবেদন ও নথিপত্র যাচাই-বাছাইয়ের কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিলম্ব হয়েছে।
কোনো ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়নি। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীর বিষয়ে যথাযথ নিয়মনীতি অনুসরণ করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রকাশিত সংবাদের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।আমার বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত । সমাজে হেয়পতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা নিউজ প্রকাশ করিয়েছে। এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
মো: আলাউদ্দিন
প্রধান শিক্ষক, (ভারপ্রাপ্ত )সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা।









