রাজনীতি

নেতাকর্মীরা কোন অপরাধে জড়ালে  বহিস্কার করা হবে- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি : এস এম জিলানী

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১:৪৩:৪৬ অনলাইন সংস্করণ

 

মাসুদ আলী  সাতক্ষীরা :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  উদ্যোগে সাতক্ষীরা  জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  ১০ আগস্ট সকাল ৯ টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি
এস এম জিলানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সরদার নুরুজ্জামান, নেছারুদ্দীন শফিক, সাংগঠনিক সম্পাদক, নাজমুল হাসান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব।  এসময়  সাতক্ষীরা  জেলা স্বেচ্ছাসেবক দল সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ  নির্মাণ করতে হলে তারেক রহমানের নির্দেশনায় চলতে হবে। জাতি কখনো ভুল পথে পরিচালিত হবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। তাই সকলকে সকল ধরনের অপরাধ থেকে বিরত থেকে দলকে শক্তিশালী করার কাজে নিয়োজিত থাকতে হবে। তিনি আরো বলেন,  নেতাকর্মীরা কোন অপরাধে জড়ালে তাদেরকে  দল থেকে  বহিস্কার করা হবে।

আরও খবর