প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ১:৫১:১২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুবলীগ নেতা মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার একাধিক টিম পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

















