সাতক্ষীরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৬ , ৬:৩৯:৫৮ অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত “ঘুষের টাকায় লালে লাল সদর ভূমি অফিসের পিয়ন শফি! গড়েছে আলিশান বাড়িসহ অঢেল সম্পদ” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

সংবাদে আমাকে ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন, দালালি, সিন্ডিকেট পরিচালনা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে যে অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। সংবাদে উল্লিখিত অধিকাংশ বক্তব্যই একপাক্ষিক, যাচাই-বাছাইবিহীন এবং মনগড়া। আমার বক্তব্য যথাযথভাবে উপস্থাপন না করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের মাধ্যমে আমাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

আমার স্থাবর-অস্থাবর সম্পদ বৈধ উপায়ে অর্জিত। আমার আয়, সঞ্চয় এবং পারিবারিক সামর্থ্যের ভিত্তিতেই এসব সম্পদ গড়ে উঠেছে। সংবাদে যে বিপুল অবৈধ সম্পদের দাবি করা হয়েছে, তার কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া আমার বিরুদ্ধে ঘুষ গ্রহণ বা দুর্নীতির কোনো অভিযোগ সংশ্লিষ্ট আদালত বা রাষ্ট্রের কোনো তদন্তকারী সংস্থা দ্বারা প্রমাণিত হয়নি।

আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত, সামাজিক ও পেশাগতভাবে আমার যে সুনাম রয়েছে, উক্ত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে তা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। আমি এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সেই সঙ্গে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি, আমার এই প্রতিবাদলিপি একই গুরুত্ব ও যথাযথভাবে প্রকাশ করে প্রকৃত তথ্য পাঠকদের সামনে তুলে ধরবেন।

প্রতিবাদকারী
শফিউর রহমান (শফি)
পিয়ন, পৌর ভূমি অফিস, সাতক্ষীরা

 

আরও খবর

আরও খবর: সাতক্ষীরা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বেলালী, সেক্রেটারি মনিরুল ইসলাম ফারুকী

সাতক্ষীরায় জমি ক্রয় বাবদ সাড়ে ১৫ লক্ষ টাকা বায়না দিয়ে জমি – টাকা কোনটাই ফেরত না পেয়ে পথে পথে ঘুরছে এক নারী

শেখ তারিকুল হাসানের সুস্থতা কামনায় “গ্রামের কথা” পরিবার

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: সমাজ গঠনে হজ্জের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত